সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

রাজশাহীর জনসভা থেকে নৌকায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী: কাদের

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৪.২২ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আর বাকি মাত্র এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা আগেই শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন জানতে চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন তার ওপরই ম্যান্ডেড অবশ্যই চাইবেন।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রোববারের প্রধানমন্ত্রীর জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়ে শনিবার সন্ধ্যায় এসব কথা বলেন তিনি।

এর আগে সন্ধ্যায় তিনি রাজশাহীতে আসেন। মাঠে এসে ওবায়দুল কাদের বলেন, স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে রাজশাহীতে।

মাঠ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী। আইএমএফের মতে, পৃথিবীতে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বিএনপির নেতারা বাংলাদেশের সঙ্গে শুধু শ্রীলংকার তুলনা করে বেড়ান। বাংলাদেশ নাকি এক মাসের মধ্যেই শ্রীলংকা হয়ে যাবে।কিন্তু পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির কথা তারা ভুলেও বলেন না।

ওবায়দুল কাদের আরো বলেন, স্বাধীন বাংলাদেশের মাত্র ২১বছর ক্ষমতায় আওয়ামী লীগ। আর গত ১৪ বছরে দেশের মতো রাজশাহীও বদলে গেছে। রাজশাহীর বৈপ্লবিক পরিবর্তন এখন দৃশ্যমান। উন্নয়ন ও অর্জনে ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর রাজশাহীর সমাবেশে বক্তব্য দেবেন।
তিনি আরও বলেন, এই অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে দেশে। উন্নয়নে আর অর্জনে আজ বদলে গেছে রাজশাহী নগরী। রাজশাহীর জনসভা থেকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নিয়ে রূপকল্প’র কথাও বলবেন। ডিজিটাল বাংলাদেশ যেভাবে গড়তে চাইছেন সেসব কথা বলবেন। একইভাবে তিনি স্মার্ট বাংলাদেশও গড়বেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort