শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬.২৫ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। সোমবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘের উচ্ছেদ করা হয়।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী মহল অবৈধ মাছের ঘের তৈরী করে নদী থেকে মাছ আহরন করে থাকেন। এতে মাছের অভয়ারন্যেরর ক্ষতিসহ নদীতে নৌ চলাচলের বিঘ্ন ঘটায় তাই মৎস্য বিভাগের পক্ষ থেকে নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদীর বৈদ্যেরবাজার ও নুনেরটেক এলাকায় দুটি মাছের ঘের সর্ম্পুন ভাবে উচ্ছেদ করা হয়েছে। নতুন করে যাতে কেউ ঘের তৈরী না করে সেজন্য মাইকিং ও নোটিস দেয়া হয়েছে।

জানাগেছে, উপজেলার মেঘনা নদীর নুনেরটেক, বৈদ্যেরবাজার, আনন্দবাজার, বারদি, শম্ভুপুরা ও চরকিশোরগঞ্জ এলাকায় প্রায় শতাধিক স্থানে নদী দখল করে প্রভাবশালী মহল অবৈধ মাছের ঘের তৈরী করে মাছের অভয়ারন্য নষ্ট ও নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। এতে একদিকে মাছ শুন্য হচ্ছে নদী অপরদিকে নদীতে নৌযান চলাচল করতে সমস্যার সৃষ্টি হওয়ায় নৌ ডাকাতরা সহজেই নৌযানে ডাকাতি করে পালিয়ে যাতে পারছে।

উচ্ছেদ অভিযানে অংশ গ্রহন করেন মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ জেলার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, বৈদ্যেরবাজার নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বের উল হকসহ নৌপুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort