মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান পুত্রের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.১৬ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বন্দরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদের সন্ত্রাসী ছেলে শুভ ও তার সন্ত্রাসী বাহিনী হামলায় স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সরকার (৫৫) গুরুত্বর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসী হামলার ঘটনার বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আহত হাবিবুর রহমান সরকার বাদী হয়ে মাকুসুদ চেয়ারম্যানের সন্ত্রাসী পুত্র শুভ ও মাকসুদ চেয়ারম্যানের দেহরক্ষী ইকবালসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এর আগে গত সোমবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলার মুছাপুর এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিছ কামতাল এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান সরকারের সাথে চিড়ইাড়া এলাকার বাসিন্দা মাকসুদ চেয়ারম্যানের সন্ত্রাসী ছেলে শুভ ও কুড়িপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে ইকবাল গং এর সাথে দীর্ঘ দিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জের ধরে গত সোমবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় মুছাপুর এলাকায় ভূমিদৎসু ও বহু অপকর্মের হোতা সন্ত্রাসী শুভ ও চেয়ারম্যান মাকসুদের দেহরক্ষি ইকবাল বালিগাও এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির ও ও কামতাল এলাকার মুছাসহ অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী লাঠীসোটা নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সরকারের উপর অর্তকিত হামলা চালায়।

 

ওই সময় উল্লেখিত হামলাকারিরা আওয়ামীলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে জখম করে শ^াস রোধ করে হত্যার চেষ্টা চালায়।

এ ব্যাপারে আহত হাবিবুর রহমান সরকার জানান, মুছাপুর ইউনিয়নের মাকসুদ চেয়ারম্যানের সন্ত্রাসী পুত্র শুভ ও পাষান্ড চেয়ারম্যানের দেহরক্ষী ইকবালের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে গোটা মুছাপুর ইউনিয়নের শান্তি প্রিয় সাধারন জনগন।

একদিকে শুভ অত্যাচার অন্যদিকে তার সন্ত্রাসী বাহিনী নানা ভাবে হুমকি দামকির কারনে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তাদের ভয়ে আমি আমার বসত বাড়িতে থাকতে পারছি না। অনেক কষ্ট করে আজ আমি থানায় এসে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort