সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

মাদকের চালান দেখে ফেলায় হত্যার অভিযোগে গ্রেফতার ৩

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৪.৩৪ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক চালান দেখে ফেলায় ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

জানা গেছে, ২৪ আগষ্ট সোনারগাঁ থানাধীন পিরোজপুর এলাকায় ১৬ বছরের কিশোর মো. তুহিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৮ আগষ্ট ভিকটিমের বাবা মো. মনির বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাদকের চালান দেখে ফেলায় পিটিয়ে এবং শ্বাসরোধ করে তার ছেলে ভিকটিম মো. তুহিনকে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

পরে, গতকাল ৯ সেপ্টেম্বর রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন রঘূনাথপুর ভাঙ্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ বছরের কিশোর তুহিন হত্যা মামলার আসামি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোস্তফা (৫৫) ও তার দুই ছেলে রনি (২০) ও আল আমিনকে (২৫) গ্রেফতার করে র‍্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তুহিন মিয়া চেঙ্গাকান্দি গ্রামের মনির হোসেনের ছেলে। সে ঝাউচর এলাকায় তার মামা নুরুল হুদার আসবাবপত্রের দোকানে কাজ করত। একই এলাকায় পার্শ্ববর্তী হিরাঝিল হোটেলে গ্রেফতার আসামি রনি এবং আল আমিন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। তারা গত ২২ আগস্ট ফেনসিডিলের কার্টুন হোটেলের পাশের কক্ষে নিয়ে যাওয়ার সময় ভিকটিম তুহিন দেখে ফেলে এবং ঘটনাটি পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে বলে জানায়। বিষয়টি আসামিরা জানতে পারলে তারা ভিকটিম তুহিনকে এলোপাথারী মারপিট করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ২৩ আগস্ট ভিকটিম রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরের দিন ২৪ আগস্ট দোকান খোলার পর তুহিনের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ পাওয়ার পর থেকেই আসামিরা তাদের হোটেল বন্ধ করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort