রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদ হত্যা, ১৮১ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৪৬ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলি করে ফরিদ আহম্মেদ ছৈয়াল হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল,শামীম ওসমান,নজরুল ইসলাম বাবু, কাউছার আহম্মেদ পলাশ সহ ১৮১ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

নিহতের বাবা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশ কে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ প্রদান করেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে মিছিল নিয়ে সাইনবোর্ড থেকে গণভবনে যাওয়ার সময় যাত্রাবাড়ী মোড়ে পৌছালে মিছিলের ওপর গুলিবর্ষণ করে আসামীরা। এসময় গুলিবিদ্ধ হয় মিছিল অংশ নেওয়া ফরিদ আহম্মেদ ছৈয়াল। তাকে সহোযোগিরা গুলিবিদ্ধবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরদিন ৬ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।

 

এ ঘটনায় নিহতের বাবা শাহআলম ছৈয়াল বাদী হয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, ডিবি প্রধান হারুন, বনজ কুমার, শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ, আওয়ামী লীগ ক্যাডার আক্তার, সুমন, রাজ্জাক, রহিম বাদশা, পুরি আনোয়ার সহ ১৮১ জনের নাম উল্লেখ্য মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort