রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ, রাজবাড়ী থেকে উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫১ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল আবাসিক এলাকা থেকে গত ১ মাস পূর্বে অপহৃত কিশোরী মাহিমাকে (১৩) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন চর আফরা নামক প্রত্যন্ত চরাঞ্চল থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরনকারী দুই আসামী সোহান (২২) ও রাসেলকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিনভর সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) ইয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরী মাহিমাকে উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করেন।

এর আগে গত ৮ জানুয়ারি হীরাঝিল এলাকা থেকে মাহিমাকে অপহরণ করা হয়। আসামি সোহান তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মাহিমার পরিবারে সাথে যোগাযোগ করে নানা তালবাহানা করতে থাকে। পরবর্তীতে তার ফোন বন্ধ পেয়ে ভুক্তভোগীর বাবা মো. শাহ কামাল ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় গত ৬ ফেব্রুয়ারি নারী শিশু নির্যাতন দমন ও অপহরণ মামলা (নং-১০) দায়ের করেন।

অভিযুক্তরা হলো- রাজবাড়ীর পাংশা থানাধীন চর আফরা গ্রামের মো. সুজন মানিক, তার ছেলে মো. সোহান (২২), মেয়ে মোসাঃ তানিয়া (২৫) এবং মেয়ের জামাই মো. রাসেল (৩৬) সহ অজ্ঞাত ২/৩ জন।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি মো. শাহ কামাল তার সন্তানদের নিয়ে হীরাঝিল এলাকায় ভাড়ায় বসবাস করেন। তার মেয়ে মহিমা সোনারগাঁ থানাদীন পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আসামি সোহান ফেসবুক ও মোবাইল ফোনে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। একপর্যায়ে সে মোবাইল ফোনের মাধ্যমে বাদির মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়। তার মেয়ে প্রস্তাবে রাজী না হলে সে মাহিমাকে অপহরণ করে যে কোন সময় উঠিয়ে নিয়ে বিবাহ করবে বলে ভয়ভীতি সহ হুমকি দিয়ে আসছিল। মাহিমা স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বাসার সামনে রাস্তায় অবস্থানকালে উপরোক্ত আসামীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোহান ও রাসেলকে গ্রেফতার সহ ভিকটিম মাহিমাকে উদ্ধার করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort