শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রেমিক আটক

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৪.১৫ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক বিশ্বনাথ ঘোষ ওরফে বিষুকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত বিশ্বনাথ ঘোষ ওরফে বিষু (২৭) নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডালপট্রি এলাকার গনেষ ঘোষের ছেলে। এর আগে ২৮ আগস্ট নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে বিষুকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রীর নাম রিতা আক্তারে(২৫)। সে ফতুল্লার পাগলা দেলপাড়ার দক্ষিন মাস্টারপাড়াস্থ আলী হায়দারের মেয়ে ও অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্তি জানায়, নিহত রিতা আক্তার মুসলিম অপরদিকে আটককৃত বিষু হিন্দু সম্প্রদায়রে। কিন্ত বিষু নিজ পরিচয় গোপন করে গত দুই বছর যাবৎ নিহতের সাথে প্রেম করে আসছিলো। নিহত তরুনী দুই মাস পূর্বে বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যদের অবগত করে। এ নিয়ে উভয় পরিবারের সদ্যসরা স্থানীয় ভাবে শালিসী করে। কেহ কারো সাথে যোগাযোগ করবেনা মর্মে সিদ্ধান্ত হয় এবং উভয়কেই অনত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তারপরও বিষু মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটির সাথে যোগাযোগ বজায় রাখে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও জানান, এরই মধ্যে ছেলেটি গত এক মাস পূর্বে পারিবারিক ভাবে অনত্র বিয়ে করে। বিষয়টি জানতে পেরে ২২ সেপ্টেম্বর রাতে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। ২৩ তারিখ প্রথমে নিহতের বাবা একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরে ২৮ সেপ্টেম্বর মেয়েটির বাবা আত্নহত্যা প্ররোচনার অভিযোগ এনে প্রেমিক বিষুকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ শহরের নিতাইগঞ্জ থেকে বিষুকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort