সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

বিএনপি-জামাতের টানা অবরোধে মাঠে আছেন আজমেরী ওসমান

  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১০.১৯ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিএনপি-জামাতসহ বিরোধী দলগুলোর অবরোধের প্রতিবাদে টানা মাঠে আছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান। নিজে উপস্থিত হয়ে সামনে থেকে নেতৃত্বে দিয়ে পালন করছেন শান্তিপূর্ণ নানা কর্মসূচী। তারই ধারাবাহিকতায় সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জে বিভিন্ন সড়ক-মহাসড়ক ঘুরে শান্তি মিছিল ও শোডাউন করেছেন নারায়ণগঞ্জের এ যুব নেতা।
এদিনও সকালে কলেজ রোডস্থ বাসভবন থেকে বের হয়ে চাষাড়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নগরীর বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ, চাষাড়া থেকে পঞ্চবটি সড়কে এ শোডাউন করেন তারা।
এসময় “উন্নয়নের মার্কা, নৌকা-নৌকা”, “বার বার দরকার, শেখ হাসিনা সরকার, এ ধরনের নানা শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। শোডাউন চলাকালে জালকুড়ি এলাকায় গাড়ি থেকে নেমে আওয়ামী সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের শ্লোগান দেন আজমেরী ওসমান।
শোডাউন শেষে আজমেরী ওসমান সমর্থকরা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ০৭ জানুয়ারী ভোট উৎসবের মাধ্যমে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে, শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা যাতে কোনো বাধা-বিপত্তি ও অরাজকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আজমেরী ওসমানের নির্দেশে আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন কাজী আমির, হামিদ, নাসির, সুমন, মনির, মিঠু, ইব্রাহিম, সাদ্দাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort