রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিএনপির সেই ৫ নেতা কারাগারে

  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.০৪ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় অগ্নিসংযোগ করে তান্ডব চালানোর ঘটনায় পুলিশের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নব-গঠিত থানা বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসাসছ জগলুল হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ডি. এইচ. বাবুল, সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান ( ৬১) ও মো. আবুল কাশেম মেম্বার (৭০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্রগাম মহাসড়কে মৌচাক সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কে মশাল মিছিল করে তান্ডব চালান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অগ্নিসংযোগ করে। এবং ৩-৪ টি গাড়ি ভাঙচুর করে ব্যপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক দেবাশীষ বাদী হয়ে মামলাটি করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, জামিন নিতে গেলে তাদেরকে আদালত কারাগারে পাঠান।

আসামীপক্ষের আইনজীবী এড. হাবিবুর রহমান মাসুম বলেন, জামিনের আবেদন করেছিলাম না মঞ্জুর করেছেন আদালত। তবে আমরা ন্যায় বিচারের জন্য দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে জামিন আবেদন করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort