মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ২৯টি পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তে প্রস্তুতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০.২২ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

বন্দর উপজেলার প্রতিটি পূজামন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুুতি। মন্দির গুলোতে প্রতিমা তৈরির কারিগররা রাত জেগে কাজ করে যাচ্ছে। এখন চলছে রং তুলির কাজ। এ বছরে বন্দর উপজেলার ২৯টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের ১৩টি ও সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের ১৩টি মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টবর দূর্গাদেবীর বোধন, আমন্ত্রন, অধিবাসের মাধ্যমে ঢাকাঢোল, কাশি, বাঁশি বাজবে প্রতিটি পূজামন্ডপে। আনন্দনঘন ও প্রানবন্ত পরিবেশে চলছে কারিগরি শিল্প নৈপূর্ন।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে পূজামন্ডপ গুলো হলো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরী দেব মন্দির, ২৩ নং ওয়ার্ড শ্রী শ্রী কৃষ্ন ও শিব মন্দির, একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, সনাতন সেবা সংঘ, ২২ নং ওয়ার্ডে বন্দর বাজার শ্রী শ্রী র্সাবজননী দূর্গা মন্দির, বাবুপাড়া গোপীনাথ জিওর আখরা, বাবুপাড়া শ্রী শ্রী লাল জি মন্দির, শ্রী শ্রী বৃন্দবন চন্দ্রের মন্দির, র‌্যালী লেজার্স সাবজনীন দূর্গা পূজা মন্ডপ, আমিন আবাসিক সাবজনীন দূর্গা পূজা মন্ডপ ও জামাইপাড়া প্রজন্ম দূর্গা পূজা মন্ডপ, র‌্যালী ও লেজারার্স সার্বজনীন দূর্গা পূজা মন্দির,২১ নং ওয়ার্ডে বন্দর বাবুপাড়া বৃন্দবন চন্দ্রের মন্দির দূর্গা পূজা মন্ডপ ও সোনাকান্দা ঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালি মন্দির ও ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিউর আখড়া।

এবং বন্দর উপজেলার ৪টি ইউনিয়নের পূজা মন্ডপ গুলো হলো, ধামগড় ইউনিয়ন পরিষদের আড্ডা শ্যামপুর এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দূর্গাপূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ রাজঘাট শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ তিলক যাত্রী নিবাস মাহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব সেবা কেন্দ্রীয় কমিটি দূর্গাপূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ জয়কালী মন্দির যুব সংঘ দূর্গা পূজা মন্ডপ, জহরপুর মুনিষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ প্রেমতলা স্বামী দ্বিগবিজয় ব্রক্ষচারী আশ্রম দূর্গা পূজা মন্ডপ, দাঁশেরগাওস্থ গোবিন্দকুল শিব ও দূর্গা মন্দির সেবা, দাঁশেরগাও গোবিন্দকুল শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, বন্দর ইউনিয়ন মিরকুন্ডি ও বিবিজোড়া শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম দূর্গা পূজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দিঘলদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,শুভকরদী দূর্গা পূজা মন্ডপ, সেলসারদী জিওধরা মুনিঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও চরশ্রীরামপুর শ্রী শ্রী ব্রক্ষা মন্দির ও উপাসনালয় দূর্গা মন্দির।

 

বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর দাস জানান, দূর্গোৎসবকে ঘিরে বন্দরে উপজেলার জনপদে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে। সনাতন হিন্দুধর্মালম্বীরা প্রস্তুতি নিচ্ছে দূর্গা উৎসব পালনের ।

তিনি আরো জানান, ইতি মধ্যে হিন্দু র্ধমালম্বীরা নতুন জামা কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকেটা শুরু করে দিয়েছে। কেউ আবার অগ্রিম শুভেচ্ছাসহ নিমন্ত্রন দেওয়ার কাজ শুরু করে দিয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছে, শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপ গুলোতে বারতি নজরদারি বাড়ানো হবে। পূজামন্ডপ গুলোতে নিরাপত্তা চাঁদুরে ঢাকা থাকবে। এবং প্রতিটি পূজা মন্ডপ গুলোতে সিসি ক্যামারা স্থাপনের জন্য পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের র্নিদেশনা দেওয়া হয়েছে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বন্দর থানা মিলনায়তনে বন্দর উপজেলা পূজা উদয়াপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort