সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ১০ বছরেও রাস্তা না হওয়ায় দুর্ভোগ

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৪.০১ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার মানুষের যোগাযোগের রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছে এ এলাকার হাজারো জনগণ। এ এলাকায় বিদ্যুতের আলোয় আলোকিত হলেও অন্ধকারাচ্ছন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়ন না হওয়ায় এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসহ মুখ থুবরে পড়েছে এলাকার সার্বিক উন্নয়ন।

উন্নয়ন বঞ্চিত অবহেলিত জনপথের নাম এখন আদমপুর এলাকা। একাধিক বার রাস্তার কাজ ধরা হলেও ১০ বছরেও শেষ করতে পারেনি। উপজেলার তথ্য মতে একাধিক বার রাস্তার টেন্ডার হলেও তা ঠিকাদার পতিষ্ঠান কিছু কাজ করেই তা বন্ধ করে দেয়।

 

এদিকে নামমাত্র যে কাঁচা রাস্তাটি রয়েছে তারও কন্টেকটারদের মাটি কাটার কারনে বেহাল দশা। ২ কিলোমিটার এই সড়কে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে এ রাস্তার মাঝপথে খালে পরিনত হলে নৌকা দিয়ে পার হতে হয় এবং কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ কাঁচা রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তীতে পড়ছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, এ কাঁচা রাস্তা শুস্ক মৌসুমে ধূলাবালি আর বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। প্রচন্ড এ কাঁদায় চলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না। আমরা ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের কাছে আবেদন জানালেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি।

 

হাজী মোহাম্মদ আলী, আমির হোসেন, সেলিম মিয়াসহ এলাকার একাধিক ব্যক্তি বলেন, কতো রাস্তাই তো ঠিক হয়, কিন্তু আমাদের এ রাস্তাটা পাকা হচ্ছে না কেন, বলতে পারেন? তারা আরো জানান, গ্রামের সন্তান সম্ভাবনা প্রসূতিদের সময়মতো গাড়ী না পাওয়ায় হাসপাতালে নেয়া কঠিন হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায় যার ফলে মসজিদের মুসলিরাও ঠিকমত মসজিদে আসতে পারে না।

এ ব্যাপারে ৪ ৫ ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি বেগম, ৬নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাছান জজ মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার মোকবুল হোসেন বলেন, এ রাস্তার ৮৭ লক্ষ টাকার টেন্ডার হয়েছে এবং কাজও ধরেছিলো কিন্তু মোবারক হোসেন তার ছেলে প্রভাব খাটিয়ে এ রাস্তার কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি রাস্তা তাদের জমির উপর দিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা যে জায়গার উপর দিয়ে হচ্ছে তা সরকারি খাসজমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort