শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বন্দরে সংস্কারের বছর না পেরুতেই ধ্বসে পড়েছে সড়ক

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫.০০ এএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড হালুয়াপাড়া সড়কের সংস্কারের এক বছরের মধ্যেই ধ্বসে পড়ে চরম দুর্ভোগে ধামগড় ইউনিয়নের দুই ওয়ার্ডের বাসিন্ধারা। কামতাল গ্রামের মতি মিয়ার বাড়ির সামনে প্রায় ৩শ গজ রাস্তার অর্ধেক ধ্বসে পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সরজমিনে দেখা যায়, সড়কটি ধ্বসে পড়ায় জনসাধারণের চলাচলের এক মাত্র বাহন অটো, রিকশা ও মালামাল বহনকারি পিকআপ ভ্যান উল্টে ঘটছে দূর্ঘটনা। এতে গার্মেন্ট শ্রমিক,স্কুল-কলেজ শিক্ষার্থী ও রোগীবাহী প্রাইভেটকার সহ আহত হন প্রায় অর্ধশত।

 

গত এক সপ্তাহে লাশ বাহী এ্যাম্বলেন্স, পিকআপ ভ্যান, ভ্যানগাড়ি উল্টে ১২/১৩ টি দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

স্থানীয় মুদি দোকানদার জনান, ঢাকা-চট্টগ্রাম মহাসরকের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদ টু হালুয়াপাড়া ভায়া কাজিপাড়া বাজার সড়কের সংস্কার কাজ শেষ হতে না হতেই মতি মিয়ার বাড়ির সামনে ফাটল সৃষ্টি হয় পরে তা প্রায় তিন ফুট গভীর গর্তে পরিনত হয়।

১১ ফুট প্রস্ত রাস্তার অর্ধেক অংশ ও প্রায় ৩শ ফুট দৈর্ঘের রাস্তাটি গর্তে পরিনত হয়েছে। এতে মালামাল বহনকারি পিকআপ ভ্যান, লাশ বাহী গাড়ি, পন্যবাহী ভ্যান অটোরিকশা চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

এক সপ্তাহে প্রায় মালবাহী মিনি ট্রাক, পিকআপ ভ্যান, লাশবাহী, রোগীবাহী এ্যাম্বলেন্স উল্টে, আটকা পড়ে সাধারণ মানুষ চলাচলে দূর্ভোগের শিকার হয়েছে। এছাড়াও অটো রিকশা উল্টে গার্মেন্ট শ্রমিক, স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও দুইজন ব্যবসায়ী ৎসহ আহত হয় প্রায় অর্ধশতাধিক।

কামতাল গ্রামের বাসিন্দা মো: বারেক প্রধান জানান, শুক্রবার রাতে পিকআপ ভ্যান তুলে প্রতিবেশীর লাশ নিয়ে আসার সময় গাড়ি উল্টে দূর্ঘটনার শিকার হয়েছি।

এ ব্যপারে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, রাস্তাটি এলজিআরইডি মেরামত কাজ করেছে। ঘনঘন বৃষ্টিপাতে রাস্তাটির মাটি পুকুরে ধ্বসে পড়েছে। জনগনের সুবিধার্থে রাস্তাটি পুনরায় মেরামতের কাজের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort