মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে সংঘর্ষ-গুলিবর্ষণের ঘটনায় সুমন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩.৫১ এএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

বন্দরের ফরাজিকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে গোলা-গুলির ঘটনায় সুমন নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, ফরাজিকান্দার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে সুমনকে শনাক্ত করা হয়। আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত সুমন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের ঘনিষ্ট হিসেবে শহরে বেশ পরিচিত। পাশাপাশি ফরাজিকান্দা বাজার এলাকায় গোলা-গুলিতেও তাকে দেখা গেছে।

এর আগে, গত ১৬ মার্চ সকালে বন্দর থানাধীন ফরাজিকান্দা বাজার এলাকার দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ২৫-৩০ জন সন্ত্রাসী একটি জমির মাপ করতে থাকে। খবর পেয়ে কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাইসুল হক এর ছেলে মইনুল হক পারভেজের স্ত্রী আবিদা সুলতানা সোমা (৩৬) ঘটনাস্থলে গেলে আসামি আলী হায়দার শামীম সোমার ওপর নির্যাতান চালায়। খবর পেয়ে তার স্বামী মইনুল হক পারভেজ এলাকার লোকজন নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেলে আসামীরা উত্তেজিত হয়ে তার হাতে থাকা আগ্নেআস্ত্র দিয়ে মইনুলের পায়ে গুলি করেন।

এ ঘটনায় ১৭ মার্চ সকালে মইনুল হক পারভেজের ভাই তানভীর আহাম্মেদ বাদী হয়ে বন্দর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় মোট ১১ জনকে এজহারনামীয় আসামি ও আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় প্রধান আসামী করা হযেছে আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম (৬০)কে। অন্য আসামীরা হলেন- নুর মোহাম্মদ (৫৫), রায়হান জাদা রবি (৪৫), মামুন (৪৮), মনির হোসেন মনা (৫২), কবির (৫৫), আমির হোসেন (৩৮), উৎসব (৪০), মুকিত (৪৫), মুহিদ (৪০) ও পাঠান রনি (৪২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort