শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বন্দরে পৃথক দুই স্থানে কিশোরী ও যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৩.১৯ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

বন্দরে পৃথক দুইটি স্থানে শোভা (১৬) নামে এক তরুনী ও ফয়সাল (২৬) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেহনগর ও বন্দর রাজবাড়ী এলাকায় মজিবুর খানের ভাড়াটিয়া বাড়িতে ওই দুইটি আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুইটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় বন্দর থানায় পৃথক দুই অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আত্মহননকারি তরুনী শোভা বন্দর থানার ছালেহনগর এলাকার জসিম মুন্সি মেয়ে ও অপর আত্মহত্যাকারি ফয়সাল কুমিল্লা জেলার দাউদকান্দী থানার মাইজপাড়া এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, আত্মহননকারি তরুনী শোভা সোমবার বিকেলে সাড়ে ৩টায় প্রেমে প্রতারিত হয়ে মনের ক্ষোভে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ছাড়াও আত্মহত্যাকারি যুবক ফয়সাল একই দিনের স্ত্রী সাথে অভিমান করে ভাড়াটিয়া টিনসেড ঘরের এঙ্গেলের সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুইটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort