মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ৪.০৪ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযান কালে পুলিশ গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

 

গত শুক্রবার (৫ মে) রাত ১১টায় বন্দর থানার মদনগঞ্জ কয়লাঘাট সংযোগ সড়কে ও একই রাতে বন্দর কবরস্থানের গেইটের সামনে থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানা পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আমির হামজা (৩৫) একই এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে মোক্তার হোসেন (৩৫) ও একই এলাকার মৃত ইসরাফিল মিয়ার ছেলে মোহাম্মদ আলী হক (৪২) ও বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলঅকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সাগর হোসেন (২৭) গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মদনগঞ্জ ফাঁড়ী এএসআই লাবু মিয়াসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ কয়লাঘাট সংযোগ সড়কে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ আমির হামজা ও মোক্তার হোসেন এবং মোহাম্মদ আলী নামে তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও বন্দর থানার এসআই শওকতসহ সঙ্গীয় ফোর্স একই রাতে বন্দর কবরস্থান গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী সাগর হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort