শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বন্দরে নিখোঁজের ৩ দিন পর ৭ বছর বয়সের শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩.৫৫ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বন্দরে নিখোঁজের তিনদিন পর সৌরভ নামে সাত বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কুঁড়িপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহত সৌরভের মা গার্মেন্টস কর্মী কুলসুম জানান, পারিবারিক বিষয়ে সৌরভের বড় ভাই সানি ও তার স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার সকাল নয়টায় কুলসুম কাজে চলে যান।

 

সৌরভের বাবা সালাহ উদ্দিনও ঢাকায় নিজের কাজে ছিলেন। দুপুরে কুলসুম খাবার খেতে বাসায় এসে জানতে পারেন সৌরভ বাইরে খেলতে গিয়ে আর ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সৌরভের কোন হদিস মেলেনি। এরপর থেকে নিখোঁজ থাকে সৌরভ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাড়ির পেছন থেকে পঁচা দূর্গন্ধ ছড়ালে এলাকাবাসী ও স্বজনরা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ বাড়ির পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে সৌরভের অর্ধগলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

নিহত সৌরভের মা কুলসুম ও বাবা সালাহ উদ্দিনের দাবি, সৌরভের বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শিশুটি নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে কোন জিডি করা হয়নি। তবে তারা মৌখিক অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগ আমলে নিয়ে নিহত সৌরভের বড় ভাই সানির শ্বশুর বাড়ির পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ ব্যাপারে যথাযথ আাইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort