সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে দেড়শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ

  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৪.১৫ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসন প্রকল্পে ষোলটি বাড়ির দেড়শ’ চূলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। এসময় দশটি বাড়ির মালিককে দেড় লক্ষাধিক টাকা জরিমানাসহ বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে আমিন হাউজিংয়ের দুইটি ব্লকে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন জানান, আবাসন প্রকল্পটির অধিকাংশ বাড়ির মালিকরা অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ নিয়ে একেক বাড়িতে পনের থেকে বিশটি করে চূলা ব্যবহার করে আসছেন। ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের প্রমান পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে সংযোগগুলো বিচ্ছিন্নসহ দশ বাড়ির মালিকের কাছ থেকে মোট এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো. লিমিটেড এর সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানকারিদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিয়মিত অভ্যান চালিয়ে পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort