মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকারসহ ৩১ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৪.১১ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে ১৫-১৬ জনের একটি মুখোশধারী ডাকাতদল সেলসারদী এলাকার একটি বসতবাড়িতে হানা দিয়ে পরিবারের সবাইকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে|

 

পরে নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা, একটি আইফোন ৭ ও ২৯ ভরি স্বর্ণালংকারসহ ৩১ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তার পুত্র জখম হয়েছে।

 

এ ঘটনায় সেলসারদী এলাকার বাসিন্দা গৃহকর্তা কালাচান মিয়া বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২৯(৬)২৩ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।

জানা গেছে, ২২ জুন রাত পৌনে ২ টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাতদল তাদের ভবনের কলাসিবল গেইটের লক ও কাঠের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে পিস্তল ও ধারালো অস্ত্রদ্বারা পরিবারের সদস্যদের জিম্মি করে সকলের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদলের সকলের মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল।

এসময় বাঁধা দিতে আসলে কালাচান মিয়ার পুত্র রনিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকেও হাত পা বেঁধে ফেলে।

পরে বিভিন্ন কক্ষের আলমারি খুলে নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা, ১৪ ভরি ওজনের ৪টি স্বর্ণের গলার সিতাহার, ৩ ভরি ৬ আনা ওজনের ১০টি স্বর্ণের আংটি, ৮ ভরি ওজনের ৯টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট, ২ ভরি ৮ আনা ওজনের ৫ জোড়া স্বর্ণের কানের দুল, ১০ ভরি ওজনের ২টি রূপার ব্রেসলেট, একটি আইফোন ৭ লুটে নেয়। স্বর্ণাংলংকারসহ লুন্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort