শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাই, ৪ ছিনতাইকারীর দায় স্বীকার

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ৩.৪৯ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

বন্দরে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে সৌদি প্রবাসী কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ও ১টি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনার দীর্ঘ ১ মাস ৮ দিন পর অবশেষে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে রোববার (১৪ মে) দুপুরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করে।

এরআগে শনিবার রাতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ এপ্রিল দুপুর পৌনে ২টায় বন্দর উপজেলার হাজী সাহেবের মোড় এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারিরা হলো সোনারগাঁ থানার বড়নগর এলাকার শুবংকর চন্দ্র রাজ বংশী ছেলে কৃষ্ন চন্দ্র রাজ বংশী (৩২) বগুড়া জেলার শেরপুর থানার খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪) সোনারগাঁ থানার ছোট অজুর্নদী এলাকার সাধব চন্দ্র ঘোষের ছেলে অপু চন্দ্র ঘোষ (২৯) ও একই থানার জাকির হোসেন মিয়ার ছেলে রোহান (২১)। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রবাসী উজ্জল হোসেন বাদী হয়ে ছিনতাই ঘটনার ২ দিন গত এপ্রিল বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১২(৪)২৩।

মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী পুলিশ পরিদর্শক রেজাউল করিম গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা দিন দুপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ছিনতাই করে আত্মগোপন করে।

 

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে সোনারগাঁ থানার মোরগাপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা বিজ্ঞ আদালতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বিকার করে জবানবন্ধী প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort