শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বন্দরে গার্মেন্টস শ্রমিকদের ২ ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮.৫৩ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

চাকরি বহালের দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে রাজ ফ্যাশন গার্মেন্টস শ্রমিকরা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। এতে করে সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ ও শ্রমিক আন্দোলনের নেতারা এসে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের শান্ত করে এবং অবরোধ প্রত্যাহার করে নেয়।

 

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দরের নবীগঞ্জ কাইতাখালী এলাকায় অবস্থিত রাজ ফ্যাশনের শ্রমিকরা বেতনের দাবিতে গত ২দিন যাবত কাজ বন্ধ করে বসে থাকে। শ্রমিকরা মালিক পক্ষকে জানায় তাদের সমস্ত পাওনা বুঝিয়ে দিতে তারা আর এ গামের্ন্টেসে কাজ করবে না। শ্রমিকদের চাপের মুখে মালিক পক্ষ গত সোমবার দুপুরে শ্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দিলে শ্রমিকরা চলে যায়। গতকাল শ্রমিক আন্দোলনের নেতা শফিকুল ইসলামের ইন্ধনে শ্রমিকরা সকালে গামের্ন্টের গেইটে এসে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও শ্রমিক আন্দোলনের নেতা শফিকুল ইসলাম এসে মালিক পক্ষের সাথে বৈঠক করে শ্রমিকদের সড়ক থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করে।

শ্রমিকদের দাবি হলো মালিক পক্ষ তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে কিন্তু কারখানা বন্ধ করতে হলে তাদের নোটিশ ও কমপক্ষে ৩ মাসের বেতন দিয়ে বের করতে হবে। নয়তো তাদের চাকুরিতে বহাল করতে হবে। এ দাবি আদায়ের জন্য তারা সড়ক অবরোধ করেছে।

 

শ্রমিক নেতা শফিকুল ইসলাম বলেন, আমাদের শ্রমিককে বাঁচাতে হবে সেই সাথে মালিকও বাঁচতে হবে। যেখানে শ্রমিকদের ক্রটি রয়েছে তাই শ্রমিকদের ক্রটি ক্ষমা করে মালিক পক্ষ তাদের পুনরায় চাকুরিতে বহাল করার অনুরোধ করলে মালিক অনুরোধ মেনে নিয়ে জানিয়ে জানিয়েছেন যেহেতু শ্রমিকদের কারণে আমার কাজ অন্যত্র চলে গেছে তাই নতুন কাজ আসলে তাদের পুনরায় চাকুরিতে নেয়া হবে।

এ ব্যাপারে গার্মেন্টস মালিক আনোয়ার হোসেন বলেন, আমি শ্রমিকদের বের করে দিতে চাইন। শ্রমিকরা স্বেচ্ছায় সকল পাওনা বুঝে নিয়ে চাকুরি ছেড়ে চলে গেছে। আর এ শ্রমিকদের কারনে আমার বায়ারও চলে গেছে। সময়মত বায়রদের কাজ দিতে পারিনি। তাই এখন কারখানা বন্ধ রাখতে হচ্ছে। নতুন কাজ পেলে পুরাতন শ্রমিকদের কাজে নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort