শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

বন্দরে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৩.৫৯ এএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

বন্দরে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া এক ছাত্রীকে পথরোধ করে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে বখাটে রিফাত গংদের বিরুদ্ধে। রোববার সকাল সোয়া ১০টার দিকে বন্দর থানাধীন খানবাড়ি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনার কিছুক্ষণ পরে বন্দর বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর উত্তরদিকে স্থানীয় ও পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারের পর বন্দর থানা এস আই আমিনুল ঐ শিক্ষার্থীকে সরকারী কদমরসুল কলেজ কেন্দ্রে পৌঁছে দেয়।

 

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী বন্দর থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন বন্দর দড়িসোনাকান্দা এলালার গোলাপ মিয়ার ছেলে রিফাত (২৩), মোঃ আলিফ (২২), জাহিদ (২৩), আরমান (২২)।

সুত্রে জানায়, বন্দর ২১নং ওয়ার্ডস্থ দক্ষিন শাহীমসজিদ এলাকার ১৮ বছর বয়সী ঐ শিক্ষার্থীর সঙ্গে উল্লেখিত রিফাতের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরে বিভিন্ন সময় রিফাত তাকে কল দিয়ে দেখা করতে বলত। কিন্তু সে এতে অপারগতা করে।

রোববার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে এইএসসি পরীক্ষায় অংশ নিতে বের হলে উল্লেখিত আসামিরা থানার খানবাড়ি মোড় এলাকা হতে জোরপূর্বক পথরোধ করে অটোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ৩য় শীতলক্ষ্যা সেতু সংলগ্ন এলাকায় এলে স্থানীয় ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় ।

এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort