মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারির পণ্য

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৬.৩২ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় যত্রতত্র নিয়ম নীতি ছাড়া গড়ে উঠেছে বেকারি কারখানা। উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ডজন খানি বেকারি কারখানা। অধিকাংশ বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী হচ্ছে।

উৎপাদিত খাদ্যের মান প্রণয়ন এবং গুণগতমান ও পরিমাপ নিশ্চিতকরণ কোনো ব্যবস্থা নেই। উৎপাদিত খাবারে দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর অনুমোদনসহ নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ। খবর রাখেন না পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সোমবার (১৭ অক্টোবর) দেখা যায়, নবীগঞ্জ ওলিমবিয়া এলাকায় আব্দুল কাদির, বন্দর বাবুপাড়া এলকায় মাম বাগিনা বেকারি, সোনাকান্দা এলাকায় আবেদ মিয়ার বেকারিসহ উপজেলার বিভিন্ন বাজারে কিংবা বাড়িতে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে অবাধে তৈরী হচ্ছে বেকারি খাবার।

অভিযোগ রয়েছে খাবার তৈরীতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও নিম্নমানের পাম তেল ব্যবহার করা হচ্ছে। নোংরা ও অপরিষ্কার কড়াইতে আটা ময়দা প্রক্রিয়াজাত করা হচ্ছে। ডালডা দিয়ে তৈরী করা ক্রিমের পাত্রগুলোতে ঝাঁকে ঝাঁকে মাছি ভন ভন করছে।

উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়াই বাহারি মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন ধরনের বেকারি ফাস্টফুড খাবার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

এব্যপারে নবীগঞ্জ ওলিমবিয়া এলাকায় বেকারি মালিক আব্দুল কাদিরের সাথে কথা বললে তিনি বলেন, মাসহারা দিয়েই বেকারি চালাই, কয়েক দিন আগে এক মহিলা সাংবাদিক আসছিলো তাকে খরচ দিয়ে দিয়েছি আপনারা আসছে কিছু নিয়ে যান।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদর-এ-খোদা এর সাথে কথা হলে তিনি জানান, বন্দরে বেকারি কারখানা গুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort