সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরের আন্দিপাড়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.৫১ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

বন্দরে আন্দিপাড় এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় এক পক্ষ মামলা দায়ের করেছে। গত সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে জুয়েল হত্যা মামলার সদ্য জামিন প্রাপ্ত আসামী আলিম প্রধান বাদী হয়ে রাসেল, দিপু,অপু, মুন্না ও মাইনুদ্দিনসহ ১৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১১(৯)২২।

সংঘর্ষের ঘটনা চলাকালিন সময়ে বন্দর থানা পুলিশ আন্দিরপাড়স্থ হেদায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকার আলফাজ ভূইয়ার ছেলে নাঈম (১৮) একই উপজেলার কাইনালি ভিটা এলাকার আবুল বাশারের ছেলে আমির হোসেন (৩৩) ও নাটর জেলার সদর থানার চকবেদনা এলাকার মোস্তফা আলী ছেলে বিজয় (২০)। গ্রেপ্তারকৃত ৩ আসামীকে মঙ্গলবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দরে মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আন্দিপাড় এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়।

ওই সময় হামলাকারিরা আন্দিরপাড় এলাকায় বোমা বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক বিরাজ করে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, মদনপুর আন্দিপাড় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort