শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল ঘোষণা: নাগরিক কমিটির আব্দুল্লাহ

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৯ এএম
  • ৯৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগির রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।’

স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আটটি টপিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই টপিকে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort