শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

ফতুল্লায় ৪ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫.৪৪ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

ফতুল্লার তল্লা এলাকায় ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়। সোমবার (৫সেপ্টেম্বর)ভোররাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা থানার তল্লা আজমেরী বাগ এলাকায় জমজম টাওয়ারের সামনে নৈশ প্রহরীকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাই কালে তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে জনতা।

আটককৃত ছিনতাইকারীরা হলো ফতুল্লা মডেল থানার তল্লা জামাই বাজারের মনিরের বাড়ীর ভাড়াটিয়া মৃত কুদ্দুস শেখের পুত্র মো. আলিনুর শেখ (২৬), একই এলাকার মাঈনুদ্দিনের ভাড়াটিয়া মৃত মান্নান পেদার ছেলে রাসেল পেদা(২৩), গফুর মেম্বারের ভাড়াটিয়া সাহাবুদ্দিনের ছেলে মো. রাসেদ খান (২৪) ও নব রবি ক্লাব সংলগ্ন আমিনুল হকের ছেলে শাকিল হক (২৪)।

পুলিশ জানায়, চার ছিনতাইকারী তল্লা আজমেরীবাগস্থ জমজম টাওয়ারের সামনে নৈশ প্রহরী সিরাজুল ইসলাম (৫১) এর গলায় ছুরি ঠেকিয়ে তার সাথে থাকা টাকা ছিনতাইকালে সে ডাক-চিৎকার করে। পরে আশপাশের বাড়ীর লোকজন নৈশপ্রহরীর ডাক-চিৎকার শুনে বের হয়ে ধাওয়া করে চার ছিনতাইকারীকে ধরে ফেলে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধৃত চার ছিনতাইকারীদের তাদের হেফাজতে নেয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয় এক চাউল ব্যবসায়ী বাদী হয়ে চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চার ছিনতাইকারীকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort