শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

ফতুল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আটক ২

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৩.৫৪ এএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

ফতুল্লা দুই যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (১ মার্চ) বিকেলে ফতুল্লা ইসদাইর রেল লাইন নতুন রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ গ্রাম(৩০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলো, ফতুল্লা ইসদাইর নতুন রাস্তার(রেল লাইনের পশ্চিম পার্শ্বে) মাসুর বাড়ির ভাড়াটিয়া মৃত রবিউল আলমের ছেলে মো. ইউসুফ (৩০) ও আবু হানিফের ছেলে সাজ্জাদ (২০)।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে পরিদর্শক জেরিন সুলতানা, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় একটি টিম নিয়ে বুধবার বিকেল ৫টায় ইসদাইর রেল লাইন নতুন রাস্তা সংলগ্ন মোসা. মাসুর ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম(৩০০ পুরিয়া) হেরোইনসহ অভিযুক্ত ইউসুফ ও সাজ্জাদকে আটক করে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান জানান, আটককৃতরা শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মিলনের সহোযোগী। তাদের মধ্যে ইউসুফ মিলনের ক্যাশিয়ার বলে পরিচিত। তাদের বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort