রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা

ফতুল্লায় ধর্ষণের চেষ্টার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী ফেরদৌসকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৬ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পেশাদার সন্ত্রাসী, শীর্ষস্থানীয় চাঁদাবাজ, পুলিশের উপর হামলাসহ বহু সংখ্যক বেশী মামলার আসামী মাসদাইর বাড়ৈভোগ এলাকার মূর্তিমান আতংক ফেরদৌস কে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় ফতুল্লা মডেল থানার মাসদাইর বাড়ৈভোগ ঘোষেরবাগ গাইবান্ধা বাজার এলাকায়। ফেরদৌস ফতুল্লা মডেল থানার মাসদাইর বাড়ৈভোগ ঘোষেরবাগ এলাকার লেবু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসী ফেরদৌস গাইবান্ধা বাজার এলাকায় এক নারীর বাড়ীতে প্রবেশ করে জোড় পূর্বক ঐ নারী কে ধর্ষনের চেস্টা করলে তার ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে আটক করে গড়নপিটুনী দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারমুখি জনতার হাত থেকে ফেরদৌসকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।বর্তমানে ফেরদৌস ঢাকার চু হাসপাতালে চিকিৎসা গ্রহন করছে।
তিনি আরো জানান, ফেরদৌস একজন দূর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বহু সংখ্যক মামলা রয়েছে। সে সাম্পতিক সময়ে জামিনে বেরিয়ে এসে এলাকায় মহড়া সহ চাঁদাবাজী, ছিনতাই, লুটতরাজ করে স্থানীয়বাসীকে অতিষ্ঠ করে তুলেছিলো।
উল্লেখ, বেশ কয়েকমাস কারাভোগের পর সা¤প্রতিক সময়ে ফেরদৌস আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুরোনো সহোযোগিদের সু-সংগঠিত করে আবারো চাঁদাবাজী,ছিনতাই, লুটতরাজ সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে সক্রিয় হয়ে পরে।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে দশটার দিকে ফেরদৌসের নেতৃত্বে জাহিদ, দিপু, কায়েস, রাকিব, শুভ, সালাম, বাবু, দ্বিপজল, ভুলু,অনিক সহ আরো ৮-১০ সন্ত্রাসী দেশীয় অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে গাইবান্ধা বাজারে এসে দুটি মুদি দোকান, একটি মোবাইলের দোকান, একটি ঔষধের দোকানসহ বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে ক্যাশবাক্স থেকে লুট করে নিয়ে গেছে ৪০-৫০ হাজার টাকা।
তিনি আরো জানান, প্রায় সময় এই বাহিনীর সদস্যরা গাইবান্ধা বাজারের ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাদাবী সহ কোর পূর্বক মালপত্র নিয়ে যায়।
এর আগেও ফেব্রæয়ারী মাসে ফেরদৌস সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল বাজারে প্রবেশ করে বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে। এতে করে মামলা হলে পুলিশ ফেরদৌসসহ এই বাহিনীর বেশ কয়েক জনকে গ্রেফতার করে। সা¤প্রতিক সময়ে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আরো বেশী বেপোরোয়া উঠেছে।
থানা পুলিশ সুত্র জানায়, পুলিশের উপর হামলার মামলা, চাদাঁবাজি, মাদকসহ নয়টি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort