শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা

নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭.০৪ পিএম
  • ০ বার পড়া হয়েছে

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা টহল ও তল্লাশির অংশ হিসেবে নিয়ামতপুরে চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও দড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যায়।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সমগ্র নওগাঁ জেলায় নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়।

পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort