শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় দুর্ধর্ষ ছিনতাইকারী আজমীর গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩, ৪.১০ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পেশাদার ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য চুরি, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি আজমীর ওরফে ডাকাত আজমীরকে (২৭) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৪ মে) সকালে তাকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমীর ফতুল্লার দাপা ইদ্রাকপুর দাপা মসজিদ এলাকার শহিদ ওরফে ডাকাত শহিদের পুত্র।

 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক সিরাজ মাতাব্বুর সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার সকাল আটটার দিকে দাপা ইদ্রাকপুর দাপা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে আজমীর ওরফে ডাকাত আজমীরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আজমীরের বিরুদ্ধে পুলিশের অস্ত্র চুরি, মাদক, ছিনতাই মামলাসহ নানা অভিযোগে ফতুল্লা মডেল থানা ও ঢাকার কেরানীগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে।

২০১৮ সালের ১৩ মে রাতে ফতুল্লা থানার তৎকালীন এএসআই সুমন কুমার সঙ্গীয় ফোর্সসহ দাপা ইদ্রাকপুরের ওরিয়েন্টালের বালুর মাঠে নিয়মিত ডিউটি করাকালীন অবস্থায় কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি রাইফেল চুরি করে নিয়ে যায়।

 

পরবর্তীতে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি পুকুর থেকে চুরি যাওয়া রাইফেলটি উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে রাইফেল চুরির ঘটনায় আজমীর, পারভেজের (পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত) জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় মামলা হয় আজমীরের নামে।

ঘটনার তিনদিন পর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় পারভেজ। এর মাসখানেক পর গ্রেপ্তার হয় আজমীর।

ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক সিরাজ মাতাব্বুর জানান, গ্রেপ্তারকৃত আজমীর একজন দুর্র্ধষ পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাছাড়া তার ও তার বাহিনীর সদস্যরা চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort