শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে দেশ চলতে পারে না : নুরুল হক নুর

  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৩২ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসুন ফ্যাসিবাদী ব্যবস্থা বাদ দিয়ে নতুন রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা নতুন করে এ রাষ্ট্রকে পরিচালনা করি। যেখানে কোন ফ্যাসিবাদের ঠাই হবে না। ফ্যাসিবাদী সরকার গত ১৬ বছরে ধরে ক্ষমতায় থেকেছে।

ক্ষমতা ধরে রাখার জন্য প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বর্হিভূত ভাবে হত্যা করেছে। প্রায় ৬০০ মানুষকে গুম করেছে। একটি গনতান্ত্রিক রাষ্ট্রকে একদলীয় রাষ্ট্রে পরিনত করেছে। এদেশে একর পর এক ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু মানুষের জন আকাঙ্খা আজো পূরণ হয়নি।

যারাই ক্ষমতা গিয়েছে তারাই দখলবাজী চাঁদাবাজী জনগনকে জিম্মি করা লুটপাট করা রাষ্ট্রযন্ত্রকে দলীয়করন করা নিজেরদের মতো পরিচালনা করা এটা আমরা গত ৩৩ বছর ধরে দেখেছি।

জুলাই অভ্যুত্থানে যে বিজয় আমরা অর্জন করেছি তার অংশীদার সবাই। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে দেশ কার্যকর ভাবে চলতে পারে না।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা মাঠে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গন আকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নুরুল হক নুর সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ থেকে শিক্ষা নিন। এদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে ধোকা খেয়েছে কিন্তু এ অভ্যুত্থানের পর নতুন করে দেশ বির্নিমান করতে হবে।

এদেশের মানুষ নতুন নেতৃত্ব বরন করে নিতে প্রস্তুত। গত ৬ মাসে বর্তমান সরকার অনেকাংশেই আমাদের আকাঙ্খা পূরণ করতে পারেনি। নানা শক্তির উত্থান ও অস্থিরতার কারণে হয়তো সরকার কিছূটা প্রতিবন্ধকতায় পরেছে আমরা সরকারকে কিছূটা সময় দিতে চাই। তবে সরকারকে বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমুল্যের উর্ধগতি, বিমান ভাড়া বৃদ্ধি এগুলো নিয়ন্ত্রনে ব্যবস্থা নিন।

এছাড়াও তিনি সোনারগাঁবাসীকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সোনারগাঁয়ের মেঘনা নদীর দুই তীরে গড়ে ওঠা অসংখ্য শিল্পকারখানা রয়েছে এতদিন সেগুলোতে দখলবাজী চাদাবাজি করেছে আওয়ামীলীগ এখন আওয়ামীলীগ দেশে নাই কাপড় চোপর রেখে পালাইছে তাহলে এখন সে চাদাবাজী দখলবাজী মাফিয়াগিরি করছে কারা?

আপনারা এসব চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে ভোট দেবেন না? আওয়ামীলীগ নাকি আন্দোলন করবে ফেব্রুয়ারিতে হরতাল করবে। রাস্তায় নেমে দেখেন আপনাদের কি অবস্থা হয়। এখন মাস্ক পরে মাঙ্কি টুপি পরে দুই তিনজন মিছিল করে। বলেছিলাম গুলিস্তানে মুজিবকোট কেনার লোক থাকবে না। তাই হয়েছে।

তিনি বলেন, আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাই জুলাই অভ্যুত্থানের যে ঐক্য সেটা ধরে রাখতে হবে না হলে আমাদের অভ্যুত্থান ব্যর্থ হবে।

সভায় সোনারগাঁ গণঅধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কীর সভপতিত্বে এবং সোনারগাঁ শাখার সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও সোনারগাঁ পৌরসভা গণ অধিকার পরিষদের নেতা উলফাত কবির মাস্টারের সঞ্চালনায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, সহ সাধারণ সম্পাদক কাউসার আলী, গনঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুন্না, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের জেলা মহাসচিব ইঞ্জিনিয়ার আরিফ হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort