শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পশ্চিম হাজীপুরে মসজিদের লিজকৃত পুকুর নিয়ে ষড়যন্ত্র এলাকাবাসীর পক্ষে মানিক মিয়ার বিরুদ্ধে পঞ্চায়েত কমিটির প্রতিবাদ সভা

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.১১ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর রেলওয়ে লিজকৃত পুকুর নিয়ে নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে মানিক মিয়ার বিরুদ্ধে। তবে অভিযোগ রয়েছে পঞ্চায়েত কমিটি সহ গ্রামবাসীকে মামলা দিয়ে হয়রানি করে আসছে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা মানিক মিয়া।
মসজিদের উন্নয়নে ইব্রাহিম নামে এক প্রবাসীর কাছে প্রঞ্চায়েত কমিটি রেলওয়ে পুকুর লিজ দেওয়ার পর থেকে মিত্যাচার করে আসছে। সেই সঙ্গে বন্দর থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ৩১ জানুয়ারি বাদ জুম্মার নামাজের পর পশ্চিম হাজীপুর রেলাইন জামে মসজিদের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা মানিক মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভায় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা বলেন, বাড়িতে চলাচলের জন্য মানিক মিয়াকে রাস্তা দেওয়া হয়। এর পর থেকে তিনি পঞ্চায়েত কমিটি সহ এলাকার আশেপাশের মানুষের নামে মামলা দিয়ে হয়রানি শুরু করে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বড় বড় মাপের নেতা নিয়ে এসে মসজিদের নামে লিজকৃত পুকুর নিজের দখলে রেখেছে। এমনকি দীর্ঘ ৯ বছর পর মামলায় রায় মসজিদ কমিটি পায়। রায় পাওয়ার পর মসজিদের উন্নয়নের জন্য ইব্রাহিম নামে এক প্রবাসীর কাছে ৩ বছরের জন্য লিজ দেয় মসজিদ কমিটি। গত কয়েকদিন যাবৎ ইব্রাহিমকে নিয়ে মিথ্যাচার করে আসছে মানিক মিয়া। বৈধভাবে পুকুরটি ইব্রাহিমকে লিজ দিয়েছে পঞ্চায়েত কমিটি ।
প্রতিবাদ সভায় তারা আরো জানান, লিজকৃত পুকুর নিয়ে ইব্রাহিমের নামে থানায় মিথ্যা অভিযোগ দেওয়ায় কাগজপত্র নিয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দরা বন্দর থানার অফিসার ইনচার্জ এর সাথে দেখা করেন। বৈধভাবে থাকার পরও মানিক মিয়ার টাকার গরমে পঞ্চায়েত কমিটির সহ ইব্রাহিমকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে করে তারা বলেন, আপনার সঠিকভাবে যাচাই করে সংবাদ প্রকাশ করেন। আপনারা এলাকায় গিয়ে তদন্ত করেন, মানিক মিয়া এলাকায় এমন কোন ব্যাক্তি নেই যে হয়রানি না করছে। মসজিদের নামে রেলওয়ে পুকুর লিজ নেওয়া, তারপরও মানিক মিয়া মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। এলাকাবাসীর পক্ষে এর প্রতিকার চান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা।
এসময় পশ্চিম হাজীপুর রেলাইন জামে মসজিদের পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক পাইন সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort