শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

ন্যায্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১.০২ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড না পেয়ে নারায়ণগঞ্জসহ সারা দেশের স্মার্টকার্ড নিয়ে তালবাহানা ন্যায্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্নে জেলার সাধারণ নাগরিকবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সাধারণ নাগরিক পুরাতন কার্ডধারীরা জানান, জানুয়ারি মাসে তারা নতুন টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য বঞ্চিত হয়েছে টিসিবি পণ্য থেকে। নতুন কার্ড হাতে পেতে তাদের অনেক সময় লাগবে। অনেকেই টিসিবি পণ্য থেকে বঞ্চিত হবে এই নতুন না পেয়ে ।

যে পর্যন্ত নতুন কার্ড তারা হাতে না পাবে সে পর্যন্ত যাতে তারা পুরাতন কার্ড দিয়ে পণ্যকে পাওয়ার সুবিধা পান। স্মার্ট ফ্যামিলি কার্ডের জটিলতার জন্য এ মাসে ২ লক্ষ ১হাজার ৪২০ জন কার্ডধারীর মধ্যে টিসিবি’র পন্য পাবে ১লক্ষ ৪৪ হাজার।

প্রতি দুই মাস পর পর কার্ড বদল হয়। অনেকেই যার ফলে কার্ড পায় না। যারা কার্ড পায় তাদেরও কার্ড পেতে অনেক কষ্ট হয়। যদি আগের মত ভোটার আইডি কার্ডের মাধ্যমে দিত তাহলে অনেক ভালো হতো। কয়েকদিন পর পর কার্ড বদল হতো না। আমাদেরও আর কষ্ট হতো না।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক নারায়ণগঞ্জ এক টিসিবি ডিলার বলেন, আমাদের নির্দেশনা এসেছে যে আমরা নতুন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পন্য দিবো।যদি কার্ডধারীকে না পাওয়া যায় তাইলে পরের মাসে কার্ডধারীকে সেই পন্য দিতে হবে। দেখা যাবে সামনে রোদ বৃষ্টি হবে।

মালামালগুলো গোডাউনে নষ্ট হয়ে যেতে পারে। কারণ সেই পন্যগুলো এক মাস পরে দেওয়া হবে। আর আমরা যদি পন্য ফিরত নিয়ে যাই। তাহলে সাধারণ মানুষ আমাদের চোর ভাববে। কোনো কোনো ওয়ার্ডে সাধারণ মানুষের মাইরও খেতে পারি। আমরাও আছি এখন বিপদে।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করেন। ওয়ার্ড সচিবরা আপনাদেরকে নতুন কার্ড দিবেন। সব কার্ড এখনো হয়নি। কিছু কার্ড বাকী আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort