শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

না.গঞ্জে বাসি গ্রিল চিকেন চাপ কাবাব বিক্রি, জরিমানা ১ লাখ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৪২ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, আগে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়ায় প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে সোনামিয়া মার্কেটের কিং প্যালেস রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীরা যাতে ভোক্তার কাছে গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.আল আমিন অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কিং প্যালেস রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে বাসি, আগে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মুক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort