শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

না.গঞ্জে দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১১.১৬ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দৈনিক ইয়াদ সম্পাদক ও নতুনধারা নারায়ণগঞ্জ শাখার সংবাদ বিষয়ক উপদেষ্টা তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ। অতএব. বাংলাদেশে সাংবাদিকদেরকে কখনোই যেন আর কোন সরকার বা ব্যক্তি ধ্বংসের পথে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেটস্থ ইউনিটি হোমিও কেন্দ্রে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস-এর সহ-সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা ও সদস্য আল আমিন বৈরাগী। স্মৃতিচারণ করেন সাংবাদিক মহসীন আলম, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, কবি আলতাফ হোসেন রায়হান, ডা. মো. ইলিয়াস, ডা. হাবিবুর রহমান, ডা. এনসি দাস, কবি সুমনা আক্তার লুবনা, মো. সাগর মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন ডা. মহসীন আলী।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সভায় দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন-এর কর্মজীবনকে স্মরণিয় করে রাখার লক্ষ্যে নতুনধারার পক্ষ থেকে সাংবাদিকতায় ‘সংবাদযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি পদক’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। যার অর্থমূল্য হবে নগদ দশ হাজার টাকা এবং বই। এসময় দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, নতুনধারার রাজনীতিকরা দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন স্মরণে যে আয়োজন করেছে, তা থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে সাংবাদিকরা আর অনুপ্রেরণা পাবে না নীতির সাংবাদিকতায় জীবন উৎসর্গ করতে। দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ বলেন, নীতির সাংবাদিক ছিলেন আমার পিতা, তিনি আমার সাংবাদিকতাই শুধু নয়, জীবনেও প্রেরণা হয়ে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort