সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

না.গঞ্জে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫.৫৪ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের নিমতলা থেকে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু, ১টি নাকোল ডাস্টার ও ১টি লোহার পাইপ জব্দ করা হয়।

বুধবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ।

গ্রেপ্তাররা হলেন- জিমখানা এলাকার রহিমের ছেলে আলতাফ হোসেন হৃদয় (২২), জল্লারপাড়া এলাকার বিষু মিয়ার ছেলে রিফাত মিয়া (২২), নতুন জিমখানা এলাকার মোকলেছের ছেলে ফয়সাল (২১), বাবুরাইলের নুরুজ্জামানের ছেলে সানি (২৪) ও জল্লাপাড়ার গাজী মারফতের ছেলে রবিন (২৫)।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে চাঁদা দাবি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর অপরাধ করে আসছিল।

তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort