বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকার প্রার্থী কায়সার নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৩.৩৬ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সোনারগাঁয়ের ১৩১টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৭৭১। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী।

তারা হলেন কায়সার হাসনাত (নৌকা, আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল, জাতীয় পার্টি), মো: মজিবুর রহমান মানিক (ফুলের মালা, বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (নোঙ্গর, বিএনএফ), নারায়ণ দাস (কুলা, বিকল্প ধারার বাংলাদেশ), মো: আরিফ (ছড়ি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), এ.এইচ.এম মাসুদ (ঈগল, স্বতন্ত্র)।

কায়সার ও খোকা ছাড়া অন্যদের কোনো প্রকার গণসংযোগ বা প্রচারণা দেখেনি এই আসনের ভোটাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort