রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে লিংক রোডে সওজের ট্রাকস্ট্যান্ড নিয়ে স্থানীয়দের আপত্তি

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০.৫০ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের জন্য সড়ক ও জনপথ বিভাগের পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।

ফতুল্লা স্টেডিয়ামের বিপরীতে লামাপাড়া এলাকায় সড়কের পাশে এ স্ট্যান্ড না করার দাবি জানিয়ে রোববার বিক্ষোভ করেছেন শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী।

তাদের দাবি, সড়কের পাশে সরকারি এ জমিটিতে ট্রাকস্ট্যান্ড করা হলে যানজট ও বিশৃঙ্খলা হবে, যা এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করবে। তাছাড়া, উল্টো পাশেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকায় দেশি-বিদেশি দর্শকদের সামনে ট্রাকস্ট্যান্ডটি সৌন্দর্য নষ্ট করবে। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন পাশের একটি পোশাক কারখানার শ্রমিক।

তারা প্রায় ঘণ্টাব্যাপী সড়কটিতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসকের কাছে ট্রাকস্ট্যান্ড স্থাপনকাজ বন্ধের নির্দেশ দিতে আহ্বান জানান।

পরে দুপুর ১টার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

সম্প্রতি সড়কটির পাশে সড়ক ও জনপথের কিছু জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও জানান স্থানীয়রা। মানববন্ধন থেকে এ উচ্ছেদের বিরুদ্ধেও ক্ষোভ ঝারেন বক্তারা।

এ বিষয়ে কথা বলতে সওজ’র নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাড়া পাওয়া যায়নি।

তবে, এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এ জেলার একটি হার্ট-লাইন। এ সড়কটি ছয় লেনে উন্নীত করা হয়েছে। ওই প্রকল্পের অংশ হিসেবে সড়কের পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের কাজ চলছে।

“স্টেডিয়ামের ঠিক সামনেই হয়তো ট্রাক স্ট্যান্ড হবে না। কিন্তু খেলা দেখতে আসা লোকজনের জন্যও তো যানবাহন স্ট্যান্ডের ব্যবস্থা থাকতে হবে। সওজ সবকিছু পরিকল্পনামাফিক করছে বলে জানিয়েছে। এতে জনভোগান্তিমূলক কোনো কিছু হবে না।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort