শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৪

  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.২২ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীসহ মোট ৪৪ জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তারেক আল মেহেদী জানান, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ৩১ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।

ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্য মো. রনি (৩৭), নারায়ণগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য মো. রিকাবুল (৫০), মো. স্বপন ( ৪৫), আওয়ামী লীগের কর্মী মো. আকাশ (২৪), হৃদয় মিয়া ( ২৮), মো. আল-আমিন (২৯), রূপগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুর আলম (৩০), সোনারগাঁ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. শাহ আলম ভূঁইয়া (৩৪), সোনারগাঁ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মিসির আলী (৫৩), তোফায়েল আহমেদ স্বপন (৫৬), বাদশা ( ৪০), রুবেল মিয়া (৩২ ), মো. শাহিন (২৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort