সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জের নন্দীপাড়ায় মাদক-সন্ত্রাসীদের হামলায় ৩ ভাই বোন রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫, ১০.৪৮ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চিহ্নিত ছিনতাইকারী ও মাদক বিক্রেতাদের কারণে নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়ায় সাধারন মানুষের চলাফেরা করা কঠিন হয়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতরত পথচারীদের গতিরোধ করে ছিনতাই থেকে শুরু করে জোড়পূর্বক মাদক কেনাবেঁচায় বাধ্য করা হয়। না করলে তাদেরকে রক্তাক্ত জখম করা সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এসব অপরাধীরা। সম্প্রতি এমনই এক ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগি।

অভিযোগে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা চেয়ারম্যান বাড়ির মো. রুহুল আমিন এর ছেলে রানা(৩৫) নন্দীপাড়া দিয়ে বাড়ি যাবার সময় তার গতিরোধ করে হাজী গলির কেটু মিয়ার ছেলে বাপ্পি(৩৫) ও হৃদয়(৩৪), হোসেন মিয়ার ছেলে জামাল(৩৩), মোতালিবের ছেলে কামাল(৪০), রুবেল, ডিএন রোডের মৃত কালু মিয়ার ছেলে শাকিল, জুয়েল, নাছির। তারা প্রথমে রানাকে মাদক বিক্রিতে সহযোগিতা করতে জোড় করে। রানা তাতে অস্বীকৃতি জানালে তার থেকে মোবাইল-টাকা ছিনিয়ে নিয়ে তাকে প্রচন্ড মারধর করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে তার ছোট ভাই বোনেরা ছুটে এলে এসময় রনি(২৬) ও তানিয়া(৩০) কে রক্তাক্ত জখম করা সহ তাদের সাথে থাকা ২২ হাজার টাকার মোবাইল, নগদ টাকা ও গলায় থাকা ৬৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এসব সন্ত্রাসীরা।

পরে তাদের চিৎকারে লোকজন জড়ো হলে হামলাকারীরা তাদেরকে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে উপস্থিত এলাকাবাসী আহত ৩ ভাই বোনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় রনি নিজে বাদি হয়ে পরদিন ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মৃত কালু মিয়ার ছেলে শাকিল বোয়ালিয়া খালের আলোচিত নয়ন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া এসব অভিযুক্তরা নিয়মিত নন্দীপাড়া সহ আশপাশের এলাকায় ফেন্সিডিল, ইয়াবা, পেথেড্রিন সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেঁচা এবং ছিনতাই করে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, মৃত কালু মিয়ার ছেলে শাকিল বোয়ালিয়া খালের আলোচিত নয়ন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া এসব অভিযুক্তরা নিয়মিত নন্দীপাড়া সহ আশপাশের এলাকায় ফেন্সিডিল, ইয়াবা, পেথেড্রিন সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেঁচা এবং ছিনতাই করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort