শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

নারায়ণগঞ্জের জন্য মূল চ্যালেঞ্জ যানজট ও হকার : নবাগত ডিসি জাহিদুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১০.০৩ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মত বিনিময় করেছে নারায়ণগঞ্জের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে। বুধবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে সকলের সাথে পরিচিত হন নবাগত ডিসি। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক বরাবর তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা একদিকে জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন অপর দিকে আপনারা হলেন সমাজের দর্পন। জাতির কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আপনারা সমাজের চরিত্র তুলে ধরেন।

আজ আপনারা বিভিন্ন সমস্যার কথা জানালেন। এর মধ্যে কয়েকটি সমস্যা প্রায় প্রতিটি জেলাতেই দেখা যায়। আপনারা ডাক্তারের সমস্যার কথা বললেন, জমি দখল,নদী দুষন; এই সমস্যা গুলো প্রত্যেকটা জেলাতেই দেখতে পাই। তবে, আপনাদের কথায় নারায়ণগঞ্জের জন্য মুল চ্যালেঞ্জ আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, যানজট। এটা ছাড়া হকারদের বিষয়টাও একটি বড় সমস্যা।

জেলা প্রশাসক হিসেবে বলতে চাই, এইসকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি জেলায় আসি। তবে, আমরা যখন কাজ করতে আসি তখন ওই জেলাটাকে নিজের জেলাই মনে করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) ড. মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা।

প্রসঙ্গত, একদিন আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort