রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাঃগঞ্জ শহরের চারপাশে পানি সংকট, নোংরা ও দুর্গন্ধযুক্ত ; নাসিক কর্তৃপক্ষের নিরব ভূমিকা

  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০.১৩ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃশফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ – ২০১৯ সালে ঢাকা ওয়াসা হইতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পানি সরবরাহ ও নিয়ন্ত্রণের দ্বায়িত্ব নেন। এর পর থেকে পানি সরবরাহে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে নারায়ণগঞ্জ বাসী জানান। পানির সংকট সমাধানে সাধারণ মানুষ সুনির্দিষ্ট কোন সমাধান না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে । পানি বিভাগের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দ্বায়িত্বে যাহারা রয়েছেন তাহারা উদাসীন ভূমিকা পালন করে যাচ্ছে বলে ভুক্তভোগীদের দাবি ।

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্হানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানি সংকট। আর যতটুকু পানি সরবরাহ করা হয় সে পানি দুর্গন্ধ, নোংরা। পানি এতটাই নোংরা ও দুর্গন্ধযুক্ত যা মানুষের ব্যবহারের যোগ্য নয়। যাহারা এ পানি ব্যবহার করছে তারাই নানাবিধ শারীরিক রোগে আক্রান্ত হচ্ছে। অথচ প্রতিমাসেই পানির বিল পরিশোধ করতে হচ্ছে।

সুপেয় এ পানি না পাওয়া ভুক্তভোগী খানপুর এলাকার একজন জানান গত ৩/৪ দিন ধরে পানির অভাবে আমরা সমস্যায় পরে আছি। হাজীগঞ্জ পাঠানটুলী কবরস্থান এলাকাবাসী জানান এখানে যে পানি সরবরাহ করা হচ্ছে সে পানি শোধন ছাড়া শীতলক্ষ্যা নদীর পানি সরবরাহ করা হচ্ছে। কারন পানি এতটাই নোংরা ও দুর্গন্ধ যা আমরা ব্যবহার করতে পারছি না। সিদ্ধিরগঞ্জ ধনকুন্ডা এলাকাবাসী বলেন, এখানকার পানির পাম্প নষ্ট হওয়ায় মানুষ পানি সংকটে ভূগছে। এ ছাড়া তল্লা চেয়ারম্যান বাড়ি পাম্প এর খবর নিয়ে জানা যায়, এখানকার পাম্প নষ্ট হওয়ায় নাসিক কতৃপক্ষ ঠিক করে না দেয়ায় স্হানীয় এলাকাবাসী নিজেরাই অর্থ খরচ করে ঠিক করেন।

পানির এ সংকট নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দ্বায়িত্বে থাকা আব্দুল্লাহ আল জুবায়ের( সহকারী প্রকৌশলী সিভিল) এর মুঠোফোনে একাধিকবার কল করলে কলটি রিসিভ হয়নি।

নারায়ণগঞ্জ এলাকাবাসী পানির এ তীব্র সংকট সমাধানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort