রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নতুন রাষ্ট্রপতি: বিএনপির ‘নীরব বিরোধিতা’, খুশি জাতীয় পার্টি

  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৭ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

মো. আবদুল হামিদের পর রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নের ঘটনায় জাতীয় পার্টি ‘খুশি’ হলেও ‘নীরব বিরোধিতা’ করছে বিএনপি। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাষ্ট্রপতি পদের জন্য আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ সাহাবুদ্দিন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ছিলেন এবং পরে যুবলীগ করেছেন। কর্মজীবনে তিনি জেলা, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি কাজ করেছেন।

মোহাম্মদ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে বিএনপিতে নীরব প্রতিক্রিয়া চলছে। দলটির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির উচ্চপর্যায় থেকে এখনও এ বিষয়ে কোনও মতামত আসেনি। যে কারণে সিনিয়র নেতারাও প্রকাশ্যে মতামত দেওয়া থেকে বিরত রয়েছেন।

স্থায়ী কমিটির একাধিক সদস্যের ভাষ্য—মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের পরিচালক হিসেবে যোগদানের পরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’-এর মামলাটি সামনে আনেন। ফলে, তার বিষয়ে ইতিবাচক অবস্থান থাকার কোনও সুযোগ নেই। এছাড়া আরেক সদস্যের ভাষ্য—এই বিষয়টি নিয়ে আসলে বিএনপির কোনও আগ্রহ নেই।

এ বিষয়ে জানতে চাইলে রবিবার সন্ধ্যায় এই প্রতিবেদককে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি তো দেশের বাইরে এসেছি চিকিৎসার কাজে। এখনই এ বিষয়টিতে কোনও মন্তব্য করতে চাই না।’

নতুন মনোনীত রাষ্ট্রপতি নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও খুশি হয়েছে জাতীয় পার্টি। রবিবার দলটির চেয়ারম্যান জি এম কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিনন চুপ্পু। আমরা তার মনোনয়নে খুশি। আমরা কোনও খারাপ চিন্তা করছি না। তিনি আমাদের মতো মানুষ। আমাদের সমস্যাগুলো তিনি বুঝতে পারবেন আশা করি।’

জি এম কাদের বলেন, ‘তিনি সব রাজনৈতিক দলের অভিভাবক হিসেবে থাকবেন রাষ্ট্রপতি হিসেবে—এটাই প্রত্যাশা করি। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে তিনি সবার প্রতি সম্মান ও সবার প্রতি ছায়া হিসেবে থাকবেন, বলে আশা করি। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort