শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

দেশটাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান: শামীম ওসমান

  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৩.৩৬ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আজকে আমি আপনাদের বলতে চাই। দেশটাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান।

নয়ত আমার মতো ৩০ বছর পর এখানে কাউকে দাঁড়িয়ে বলতে হবে আমাদের রাজনীতি করার কথা ছিল না। শেখ হাসিনাকে হারিয়ে আমাদের এ অবস্থা। মাটির নিচে আমাদের সম্পদ আছে। এছাড়াও আমাদের ভৌগলিক এলাকা গুরুত্বপূর্ণ। চায়না, ইন্ডিয়া, রাশিয়া পৃথিবীর বৃহৎ শক্তি। কেউ কেউ ধরেন এই সিদ্ধিরগঞ্জে বাজারের মাটি দখল করতে চায়। এখানে ঘাঁটি তৈরি করতে চায়। পানির নিচে নিউক্লিয়ার বোমা রাখতে চায়। রোহিঙ্গাদের ব্যবহার করতে চায়।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সবটা বলা সম্ভব না। আমাদের নেতারা সবাই কিছুটা জানেন, সবটা জানেন না। আমাদের ভৌগলিক সীমা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। বঙ্গবন্ধুকেও একই শর্ত দেওয়া হয়েছিল। জাতির পিতার সঙ্গে তার কন্যার তফাৎ আছে। জাতির পিতা সবাইকে বিশ্বাস করেছিলেন। বাঙালি কোনোদিন তার ক্ষতি করবে না এ বিশ্বাস তার ছিল। কোনো পিতা, মাতা কী বিশ্বাস করবে তার সন্তান তাকে হত্যা করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন।

তিনি আরও বলেন, আমরা পঁচাত্তরের পরে এসেছি রাজনীতিতে। আমাদের রাজনীতি করার কথা ছিল না। আমরা আমাদের শৈশব, যৌবন পাইনি৷ কখন বড় হয়ে গেছি বলতেও পারি না। ১৬ জুন ২০০১ সালে বোমা হামলায় আমার হাত খুলে পড়ল। মানুষের রক্ত এত গরম হতে পারে আমার ধারণা ছিল না। পার্লামেন্টে পতিতাপল্লীর গডফাদারদের থেকে উপঢৌকন নেওয়ার ছবি দেখানোর পর বলেছিল ম্যাডাম খালেদা জিয়া, আমাকে দেখে নেবে। এভাবে দেখবেন বুঝিনি।

তিনি বলেন, বোমা হামলার পর বেগম খালেদা জিয়া বলেছিল জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন পাশ করতে নাকি আমরা নিজেদের ওপর এ বোমা হামলা ঘটিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort