শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসে আগুন

  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৯.২৭ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

বিএনপিসহ কয়েকটি দলের ডাকা অবরোধের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা বাসে অজ্ঞাতরা আগুন দিয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।

অবরোধের আগের রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ৬টায় অবরোধ শুরুর আগের ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort