শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

ছুরিকাঘাতে শিক্ষার্থী সীমান্ত হত্যায় আরও এক আসামি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১০.১৭ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় চান্দি বাবু নামে আরও এক আসমিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে সদর মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ার আসামি চান্দি বাবুর কাছ থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়। এ নিয়ে এই মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই মামলায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ওয়াজেদ সীমান্ত তার দেওভোগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। সকাল ৬টার দিকে ডিআইটি আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

অপরাধীরা সীমান্তের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সীমান্তের মৃত্যু হয়। নিহত সীমান্তের বাবা মো. আলম পারভেজ বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

এরপর গত ১৮ ডিসেম্বর কাশিপুর এলাকার মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশকে গ্রেফতার করা হয়। সে হত্যা, ছিনতাইসহ মোট ১১টি মামলার আসামি। এর আগে, গোপচর সুকুম পট্টি এলাকার মো. নয়ন ওরফে মরু সাহার ছেলে অনিককেও (২৮) গ্রেফতার করা হয়েছিল, যার বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। অনিককে গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু এবং লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort