শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

চাঁদা দাবি ও শ্লীলতাহানির মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৮.৩৫ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে চাঁদা ও শ্লীলতাহানির মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার (০২ ডিসেম্বর) গোগনগরে ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.
নূর হোসেন ও মো. আলমগীরকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়৷ এর আগে পশ্চিম সৈয়দপুরের মোসা. মাহমুদা নামের এক নারী চাঁদা দাবি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে নূর হোসেনসহ ৮জনের নাম উল্লেখপূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন৷

মামলার অভিযোগপত্রে মাহমুদা উল্লেখ করেন, পশ্চিম সৈয়দপুরের একটি জমি নিয়ে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো৷ সম্প্রতি তিনি ওই জমির একাংশ বিক্রি করলে আসামিরা তার কাছে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করেন৷ শুক্রবার (০১ ডিসেম্বর) বিক্রিত অংশ ক্রেতার কাছে বুঝিয়ে দিয়ে সেখানে দেওয়াল নির্মাণ করতে যান তিনি৷ এসময় আসামিরা তাকে গালিগালাজ করতে থাকে ও একপর্যায়ে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করে৷ তাদের দাবি মেনে না নেওয়ায় সেখানে কর্মরত শ্রমিক শফিউদ্দিনকে এলোপাথাড়ি মারধর করতে থাকে তারা। একপর্যায়ে আসামিরা নির্মিতব্য দেওয়াল ভেঙে ফেলে ও বাদি মাহমুদার পরিহিত পোশাক ছিঁড়ে তার শ্লীলতাহানি ঘটায়৷ বাদির ডাকচিৎকারে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন৷ আসামিরা তাকে ও মাহমুদাকে প্রাণনাশের হুমকি দিয়ে ও ফের চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort