শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে: তৈমূর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৩.২৪ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বিএনপি যারা করে সবাই গাড়ি জ্বালায় না। আমি দেখছি যারা বিএনপি করে কেউ বাড়ি থাকতে পারে না।

আমি শুনেছি, রূপগঞ্জে এমপি সাহেব যে লিস্ট দেয় তাদের কেউ বাড়িতে থাকতে পারে না। এখানেও লিস্ট করা হয়। প্রশাসনকে অনুরোধ করবো আপনারা নিশ্চিত হন, যারা গাড়িতে আগুন দেয় না তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি এ কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, আমরা সবাই মিলে দেশকে রক্ষা করতে চাই। দেশটাকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন তিনি সুষ্ঠু করবেন। প্রধানমন্ত্রীর কমিটমেন্ট রক্ষা করবে আমি বিশ্বাস করি। তিনি যদি এটা রক্ষা করতে না পারেন তাহলে যে সংকট হবে এ সংকটের প্রধান ভিকটিম প্রধানমন্ত্রী নিজে হয়ে যাবেন।

তিনি বলেন, আমি জীবনভর হেভিওয়েটদের বিরুদ্ধে লড়েছি। এখনও লড়াই করবো। আমি মজলুমদের রাজনীতি করি। হেভিওয়েটরা সবসময় মজলুমদের নির্যাতন করে। রূপগঞ্জে আজ আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না। তাদের জমিও দখল হয়ে গেছে। পিএসরা এগুলো করে। আমি অতীতেও পিএস রাখিনি ভবিষ্যতেও করবো না। আমি পঞ্চায়েত করবো, তারা এলাকা পরিচালনা করবে।

তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপি অনেক লাঞ্ছিত করে, অত্যাচার-নির্যাতন করে আমাকে দল থেকে বিতাড়িত করেছে। তারা আমার প্রয়োজন মনে করেনি। তবে একটি রাজনৈতিক দলের মহাসচিব হয়ে জাতির জন্য কথা বলতে আল্লাহ আমাকে মঞ্জুর করেছেন। চাপ নামক শব্দ যে, আল্লাহকে মানে তার জন্য চাপ কিছু না। আল্লাহকে বিশ্বাস করলে চাপ কিছু না। আমি মহাজোটে যাবো না। আমি সরকারের মার্কা নিয়ে নির্বাচন করবো না, আমার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবো। জনগণ যদি মনে করে তাহলে আমাকে নির্বাচিত করবে।

তিনি বলেন, একটি দলের মহাসচিব একাধিক আসনে নির্বাচন করতেই পারে। তবে দল ও জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort