শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

কেমিক্যাল ও পানি মিশ্রিত গরু দুধ, মুচলেকা দিয়ে ছাড় পেলো ব্যবসায়ীরা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬.৩৫ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

কেমিক্যাল ও পানি মিশিয়ে তৈরি হয়েছে দুধ। সেই ভেজাল দুধ বিক্রির উদ্দেশ্যে বাজারে এনেছিলেন।

উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ‘বিক্রিত দুধ পরীক্ষা করে জানতে পারেন, ভেজাল।

সোনারগাঁয়ের মোগরাপাড়া বাজারে সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন র্শক প্রসিকিউটিং কর্মকর্তা মুরশিদ মোঃ মোশারফ হোসেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন যাবৎ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শিশুদের খাদ্য একমাত্র গরু দুধে কেমিক্যাল ও পানি মিশিয়ে বিক্রি করে আসছিল। নিরাপদ খাদ্য পরিদর্শক মোশঅরফ হোসেন মোগরাপাড়া বাজার কমিটির সহযোগীতায় ১০ অসাধু নকল গরু দুধ ব্যবসায় দের আটক করেন। পরে তাদের শতর্ক করে ভবিষ্যতে আর নকল দুধ বিক্রি করবে না মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।

উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর কাম পরিদর্শক প্রসিকিউটিং কর্মকর্তা মুরশিদ মোঃ মোশারফ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় আমরা ভেজাল বিরোধী অভিযানে নেমেছি। বাজার থেকে নকল ও ভেজাল দুধ যাতে আর বিক্রি করতে না পারে সে জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় মোগরাপাড়া বাজার কমিটির হাজী ইমানআলী, বাজার কালেক্টর সামছু মিয়া, মোঃ আবুল কাশেম, নুর মোহাম্মদসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort