মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,,

সাংবাদিক লিংকন কারাগারে

  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৪.০৭ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্টে) মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি ও সিটি মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের দায়ের করা মামলায় শনিবার (২০ নভেম্বর) রাত ২টায় কলেজ রোডের বাসা থেকে সাংবাদিক লিংকনকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান জানান, আইসিটি ২টি মামলায় লিংকনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবাব বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ূণ কবির আদালতে লিংকনকে কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, একটি সংবাদ প্রকাশের জের ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপন ২০১৭ সালের ১৫ এপ্রিল আইসিটি আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা করেন। তিনটি পৃথক মামলায় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ বার্তা ২৪ অনলাইনের প্রকাশক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলকে বিবাদী করা হয়।
এদিকে, শনিবার সকালে সাংবাদিক লিংকনকে নারায়ণগঞ্জ কোর্টে নিয়ে যাওয়া হলে কোর্ট চত্তরে নারায়ণগঞ্জে কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত হন। এসময় তারা বলেন, শুধুমাত্র গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রায় সাড়ে তিন বছর ধরে এসব মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।

 

শুধুমাত্র সত্য তুলে ধরার কারণে হয়রানি করতেই এই চার সাংবাদিকের বিরুদ্ধে এসব মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর ভাই আলী রেজা রিপন। আমরা চাই এসব মামলা প্রত্যাহার করা হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort