শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত

যে কারণে মিমকে সোনার ব্রেসলেট উপহার দিলেন ভক্ত

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০০ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

‘অন্তর্জাল’ সিনেমা দেখে নায়িকা বিদ্যা সিনহা মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন এক ভক্ত। দেশ-বিদেশ মিলিয়ে রেকর্ডসংখ্যক ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই সাইবার থ্রিলার ছবিতে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন নিশাত চরিত্রে।

শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। এ দিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম ‘অন্তর্জাল’। সেখানে হাজির হন ছবির নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।

মিমের এই ছবিকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। তাই দর্শকের মাঝেও আগ্রহ কিঞ্চিৎ বেশি। আর সেই আগ্রহের কারণেই ছবিটি দেখে এক দর্শক নায়িকা মিমকে নিজের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন।

ছবি দেখা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিম বললেন, সকাল থেকে রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এ রকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।

এর পর নিজের হাত দেখিয়ে মিম বললেন, ‘কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।’

একই প্রদর্শনীতে ‘অন্তর্জাল’ দেখতে আসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই ছবির সঙ্গে তিনি এবং তার দপ্তরও জড়িত।

ছবিটি নিয়ে পলক নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে— আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটি সিনেমা এটি। সিয়াম, মিম, সুনেরাহ, সুমন তারা সবাই যেভাবে একটি টিম ওয়ার্ক করেছে, আমরা আনন্দিত। পাশাপাশি নির্মাতা দীপংকর দীপনের কথা বলি— তার প্রতিটি সিনেমায় একটা বার্তা থাকে। চিত্রনাট্য, নির্মাণ, মিউজিক— সব কিছু মিলিয়ে এটিও চমৎকার। আর আমাদের কর্মসংস্থান থেকে বিনোদন, সব কিছুই এখন ইন্টারনেট নির্ভর। কিন্তু এই ইন্টারনেটে যে আমাদের কত ঝুঁকি আছে এবং সাইবার সিকিউরিটি যে কত এক্সাইটিং একটা প্রফেশন হতে পারে, আমাদের তরুণরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাইবার যুদ্ধেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, এই সব কিছুতে সিনেমাটি খুব ভালো ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort